যে কারণে তুলে নেওয়া হয় রোনালদোকে
উয়েফা নেশন্স লিগে পোলান্ডের বিপক্ষে ম্যাচে গোল পোয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু দ্বিতীয়ার্ধের মাঝামাঝি তাকে মাঠ থেকে উঠিয়ে নেন পর্তুগাল কোচ রবার্তো মার্তিনেজ। ম্যাচের পর অবশ্য তিনি সকলের কৌতুহল মিটিয়ে জানিয়েছেন, কেন এত দ্রুত তুলে নেওয়া হলো সিআরসেভেনকে।
শনিবার রাতের ম্যাচটিতে ক্যারিয়ারের ৯০৬তম গোল করেছেন রোনালদো। ম্যাচটি ৩-১ গোলে জিতে নেয় পর্তুগাল। ম্যাচের ৬৩তম মিনিটে রোনালদো ও রাফায়েল লেয়াওকে একসঙ্গে তুলে নেন কোচ।
ম্যাচের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে মার্তিনেজ বলেন, 'আমরা কীভাবে ফুটবলারদের সামলাচ্ছি ও দেখভাল করছি, এটা গুরুত্বপূর্ণ। ৭২ ঘণ্টার ভেতর দুটি ম্যাচ খেলতে হচ্ছে। দিয়েগো জটাকেও পরে মাঠে নামানো হয়েছে। বেঞ্চে থাকা ফুটবলারদের সুযোগ দেওয়া জরুরি। ক্রিস্তিয়ানো একদম ঠিকঠাক আছে।'
নেশন্স লিগে তিন ম্যাচ খেলে শতভাগ জয় নিয়ে গ্রুপ টেবিলের শীর্ষে আছে পর্তুগাল। এই দল নিয়ে এখন ভীষণ আশাবাদী কোচ, 'এখন আমাদের আরও বেশি ফুটবলার আছে, শক্তির গভীরতা বেশি। দলটা আরও লড়িয়ে হয়ে উঠছে, যা নিয়ে আমরা কাজ করছি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চেয়েও আরও বেশি গুছিয়ে নিয়েছি এখন আমরা। আমাদের মূল লক্ষ্য ও মনোযোগ এখন বিশ্বকাপ ঘিরে।'
রোনালদোর ৯০৬, পর্তুগালের জয়
বাবর আজম কি বাদ পড়তে যাচ্ছেন?
রিয়ালে ওসব চলবে না- এমবাপ্পেকে সাবেক কোচের সতর্কবাণী
সাকিবের দেশে আসা-যাওয়া নিয়ে সমস্যা দেখি না: ক্রীড়া উপদেষ্টা