জাতীয় দল থেকে বাদ পড়লেন বাবর আজম

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৭:১৪ পিএম

গুঞ্জনই শেষ পর্যন্ত সত্যি হলো। পাকিস্তানের টেস্ট দল থেকে বাদ পড়লেন বাবর আজম। ইংল্যান্ডের বিপক্ষে দেশের মাটিতে সিরিজের পরের দুই টেস্টের দল থেকে তাকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেয়া হয়েছে দুই পেসার শাহিন শাহ আফ্রিদি ও নাসিম শাহকেও। 

আগামী মঙ্গলবার থেকে মুলতানেই শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেখানে প্রথম টেস্টের প্রথম ইনিংসে পাঁচ শতাধিক রান করেও বিস্ময়করভাবে ইনিংস হেরেছিল পাকিস্তান। বাবর যথাক্রমে ব্যর্থ ছিলেন। বাবরকে প্রথম শ্রেণির টুর্নামেন্ট 'কাযেদ ই আজম ট্রফিতে' খেলার নির্দেশ দেওয়া হয়েছো। ২০১৯ সালের পর থেকে তিনি প্রথম শ্রেণির ক্রিকেট খেলেন না।

নতুন নির্বাচকদের অন্যতম আকিব জাভেদ ব্যাখ্যা করেছেন কেন বাবরদের ‘বিশ্রাম’ দেওয়া হলো, ‘আমরা আত্মবিশ্বাসী আন্তর্জাতিক ক্রিকেট থেকে পাওয়া এই বিশ্রাম এই খেলোয়াড়দের ফিটনেস, আত্মবিশ্বাস ও ফর্মে ফিরতে সাহায্য করবে, আশা করছি ভবিষ্যতের চ্যালেঞ্জ নিতে তারা টগবগে হয়ে ফিরতে পারবে।’

বিশ্রামের সময় বাবরদের পাশে থাকার কথাও বললেন আকিব, ‘পাকিস্তান ক্রিকেটে অসামান্য প্রতিভা হিসেবে থাকবে তারা। ওরা যেন আরও শক্তিশালী হয়ে ফিরতে পারে, সেটি নিশ্চিত করতে সব ধরনের সহযোগিতাই করব আমরা।

পরের দুই টেস্টের দলে জায়গা পেয়েছেন উইকেটকিপার ব্যাটসম্যান হাসিবউল্লাহ, বাঁহাতি স্পিনার মেহরান মুমতাজ, অলরাউন্ডার কামরান গুলাম, ফাস্ট বোলার মোহাম্মদ আলী ও অফ স্পিনার সাজিদ খানকে। হাসিব, মেহরান ও কামরানের এখনো অভিষেক হয়নি।  প্রথম টেস্টে দলের সঙ্গে থাকা নোমান আলী ও জাহিদ মেহমুদকেও বাদ দিয়েছে পিসিবি।

 

দ্বিতীয় ও তৃতীয় টেস্টের দল

শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ অধিনায়ক), আমের জামাল, আবদুল্লাহ শফিক, হাসিবউল্লাহ (উইকেটকিপার), কামরান গুলাম, মেহরান মুমতাজ, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), নোমান আলী, সাইম আইয়ুব, সাজিদ খান, সালমান আলী আগা ও জাহিদ মেহমুদ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত