সালমান খানের সহায়তাকারীদের হুমকি দিল বিষ্ণোই গ্যাং

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ১২:২৪ পিএম

ভারতের মহারাষ্ট্রের আলোচিত রাজনীতিবিদ বাবা সিদ্দিকীকে খুনের দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং। এবার বলিউড তারকা সালমান খানের সাহায্যকারীদের হুমকি দিল গোষ্ঠীটি। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এমন প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওই গ্যাংয়ের এক সদস্যের পোস্ট ভাইরাল হয়েছে। পোস্টে সালমান খানের উদ্দেশেও হুমকি দেওয়া হয়েছে। সেই সঙ্গে মেনে নেওয়া হয়েছে, সিদ্দিকি খুনে তারা জড়িত। বিষ্ণোই গ্যাংয়ের ওই সদস্যের পোস্ট ভাইরাল হওয়ার পর সালমানের বাড়ির নিরাপত্তাও বৃদ্ধি করা হয়েছে।

ফেসুবক পোস্টে যা লেখা হয়েছে, সালমান খান,আমরা এই লড়াই চাইনি। কিন্তু আপনার জন্য আমাদের ভাই প্রাণ হারিয়েছে। বাবা সিদ্দিকি এক সময় দাউদ ইব্রাহিমের সঙ্গে কাজ করেছেন। এখন ভদ্র সেজেছিলেন। দাউদ এবং অনুজ থাপানের সঙ্গে সম্পর্কই তার মৃত্যুর কারণ। কারও সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। কিন্তু সালমান খান বা দাউদের গ্যাংকে যারা সাহায্য করেন, তারা সাবধান! আমাদের কোনো ভাইয়ের গায়ে কেউ হাত দিলে, আমরা শাস্তি দেব। আমরা প্রথমে মারি না। প্রতিশোধ নিই।

গত শনিবার রাতে মুম্বাইয়ের পূর্ব বান্দ্রার বিধায়ক ছেলে জিশান সিদ্দিকীর কার্যালয় থেকে বের হওয়ার পর বাবা সিদ্দিকী ও তার সহযোগীর ওপর এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় লীলাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৬৬ বছর বয়সী জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির এই নেতার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত