বেশি দামে ডিম বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট : ১৪ অক্টোবর ২০২৪, ০৬:০২ পিএম

নারায়ণগঞ্জে অধিক মূল্যে ডিম বিক্রয় করার দায়ে দেলপাড়া বাজারে অবস্থিত শাকিল-শাকিব ডিম হাউসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৪ অক্টোবর) দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত "বিশেষ টাস্কফোর্স" কর্তৃক পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারায় জরিমানা করা হয়েছে। 

অভিযানে উপস্থিত ছিলেন বিশেষ টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার প্রতিনিধি ডা. আল মাহমুদ হাছান, জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার প্রতিনিধি মো. ছালাউদ্দিন ভূইয়া, জেলা কৃষি বিপণন কর্মকর্তা ইবনুল ইসলাম এবং ফতুল্লা থানা পুলিশের একটি টিম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত