লক্ষ্মীপুর জেলার কমলনগর থানার ধর্ষণ মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. রহিমকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৪ অক্টোবর) ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন বাংলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৭ জানায়, ২০২৩ সালের ২৮ ডিসেম্বর ভুক্তভোগী তার শশুরকে ভাত খাওয়ানোর জন্য শশুরের ঘরে যায়। এমন সময় প্রতিবেশী মো. রহিম দুইজন সহযোগী সহ গোপনে ভিকটিমের ঘরে প্রবেশ করে লুকিয়ে থাকে। ভিকটিম খাওয়া শেষ করে তার নিজ ঘরে এসে ঘুমানোর জন্য লাইট বন্ধ করেন। পরে রহিম তার সহযোগীদের সহায়তায় ভিকটিমকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ভিকটিমের স্বামী কাজ শেষে বাড়িতে এসে ঘরের দরজা খোলার জন্য ভিকটিমকে ডাক দিলে মো রহিম এবং তার সহযোগীরা ভিতর থেকে দরজা খুলে দৌঁড়ে পালিয়ে যায়। পালানোর সময় ভিকটিমের ঘরে রহিমের পরিহিত জুতা, মাফলার এবং একটি বাটন ফোন রেখে যায়।
পরে ২৯ ডিসেম্বর ভোক্তভোগী বাদী হয়ে লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায় তিনজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
র্যাব আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামি মামলা দায়ের হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিকট গ্রেপ্তার হওয়া এড়াতে ফেনী জেলার বিভিন্ন স্থানে আত্মগোপন করে আসছিল।
