ফরিদপুরে অতিরিক্ত মদপানে ব্যবসায়ীর মৃত্যু

আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ০৯:৩৫ পিএম

ফরিদপুরের ভাঙ্গায় অতিরিক্ত মদপানে উজ্জ্বল দাস (২৭) নামের এক স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) রাত ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে ভাঙ্গা পৌরসভার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের সমীর দাসের পুত্র। 

জানা যায়, রবিবার (১৫ অক্টোবর) রাতে বন্ধুদের সাথে মদপান করে অস্বাভাবিক আচরণ শুরু করে উজ্জ্বল। এ সময় পরিবারের লোকজন তাকে বাসায় নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এ বিষয়ে ফরিদপুর ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. মোকছেদুর রহমান জানান, অতিরিক্ত মদপানে এক যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত