সেভাবে কাজ করছেন না স্বাস্থ্য উপদেষ্টা : সারজিস

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৭:১১ এএম

অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টার যেভাবে কাজ করার কথা, সেভাবে কাজ করছেন না বলে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, তার অফিস করার কথা হাসপাতালে, মন্ত্রণালয়ে নয়। গতকাল মঙ্গলবার সকালে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আহতদের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।

এর আগে আহতদের খোঁজখবর নিতে এবং চিকিৎসার মান দেখতে সিআরপি পরিদর্শন করেছেন সমন্বয়ক সারজিস আলম। তিনি সকালে সাভার সিআরপিতে ভর্তি রোগীদের খোঁজখবর নেন। কীভাবে তারা আহত হয়েছেন এবং চিকিৎসায় কোনো অবহেলা রয়েছে কি না, খাবার এবং পরিবেশসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন।

এ সময় সারজিস আলম বলেন, এই মুহূর্তে বাংলাদেশে সবচেয়ে সক্রিয় উপদেষ্টা হওয়ার কথা ছিল স্বাস্থ্য উপদেষ্টার। যিনি অফিস মন্ত্রণালয়ে করবেন না, হাসপাতালে করবেন। যিনি প্রত্যেকটা হাসপাতালে দৌড়ে বেড়াবেন। আমরা এই কথাটা বারবার বলছি, স্বাস্থ্য উপদেষ্টা ও এ সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের আমরা যেমন অ্যাকটিভ দেখতে চাই তেমনটা দেখতে পাই না।

সিআরপি হাসপাতাল পরিদর্শন ও আহত রোগীদের খোঁজখবর নেওয়ার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের সঙ্গে তার সহযোদ্ধারাও উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত