ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব আল হাসান। নানা ঘটনাপ্রবাহের পর আগামীকাল বৃহস্পতিবার রাতে তার দেশে ফেরার কথা। মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আগামী ২১ আগস্ট শুরু হবে সাকিবের বিদায়ী টেস্ট। তার আগেই সাকিবকে বিদায়ী অভিবাদন জানালেন জাতীয় দলের নির্বাচক হান্নান সরকার।
আজ বুধবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাকিবের সঙ্গে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছেন হান্নান। ক্যাপশনে লিখেছেন, ‘আশা করি সাকিব আল হাসান মিরপুরে তার ক্যারিয়ারের শেষ টেস্ট খেলবে। এই ম্যাচের পরে নিশ্চিতভাবেই লাল বলে তাকে মিস করবে পুরো ক্রিকেটবিশ্ব। হে কিংবদন্তি, ক্রিকেট তোমাকে চিরকাল মনে রাখবে। সবসময় তোমার জন্য শুভকামনা।’
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর সাকিবের বিরুদ্ধে একটি খুনের মামলা হয়েছিল। অথচ, সাকিব সেই আন্দোলনের অনেক আগে থেকেই ছিলেন দেশের বাইরে। সাকিব দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টে অবসরের ঘোষণা দিলে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। সাকিব দেশে ফেরা এবং দেশত্যাগের নিশ্চয়তা চান। বিসিবি নিরাপত্তার নিশ্চয়তা দিতে অপরাগতা প্রকাশ করে বিষয়টি সরকারের দিকে ঠেলে দেয়।
অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বিষয়টি শুরুতে এড়িয়ে যেতে চাইলেও পরে নিরাপত্তার আশ্বাস দেন। এরপর সাকিবও ফেসবুকে দেশবাসীর কাছে ক্ষমা চান। বৈষম্যবিরোধী আন্দোলনে নিজের সমর্থনের কথা জানান এবং নিজের রাজনৈতিক অবস্থান পরিস্কার করেন। এরপরই তার দেশের মাটিতে ক্রিকেটকে বিদায় জানানোর সম্ভাবনা জোরালো হয়। বিসিবি সূত্রে জানা গেছে, সাকিব আল হাসান আগামীকাল বৃহস্পতিবার রাতে দেশে ফিরবেন। এরপর শুক্রবার থেকে তিনি যোগ দেবেন দলের সঙ্গে।
উইন্ডিজকে বিশ্বকাপ জেতানো সিমন্স কেমন করবেন বাংলাদেশে
বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরছেন সাকিব
মেসি নিজেও জানেন না কোথায় তার শেষ