ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। গুঞ্জন ছিল কাতার বিশ্বকাপ শেষেই তিনি অবসর নেবেন। কিন্তু তিন তারকার জার্সি পরে তিনি আরও উপভোগ করতে চান। আর তাই তিনি খেলে যাচ্ছেন এখনও। টানা দ্বিতীয়বার কোপা আমেরিকা জয়ের পর চোটে পড়েছিলেন। সেটা কাটিয়ে আবার মাঠে ফিরেছেন। কাল রাতে বলিভিয়ার বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। এখনও তার ফিটনেস তার হয়ে কথা বলে। তাই প্রশ্ন উঠছে কোথায় থামবেন মেসি!
মেসি তার অবসরের সময় নিয়ে এখনও নির্দিষ্ট করে কিছু বলেননি। চলতি বছরে একটি সাক্ষাৎকারে মেসি জানিয়েছেন যে তিনি এখনই তার ফুটবল ক্যারিয়ারের কোনো শেষ সীমা নির্ধারণ করেননি। তবে তিনি বলেছেন যে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ প্রতিটি দিন ও মুহূর্ত তিনি নাকি উপভোগ করছেন।
এমনকি ৩৭ বছর বয়সেও আর্জেন্টিনার হয়ে তার বর্তমান ফর্ম এবং ভক্তদের ভালোবাসা তাকে অনুপ্রাণিত করছে আরও খেলতে। তবে মেসি বুঝতে পেরেছেন যে তার ক্যারিয়ারের শেষ সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। ২০২৬ বিশ্বকাপ হতে পারে তার জন্য একটি বড় মঞ্চ। তিনি এই সময়কে পুরোপুরি উপভোগ করতে চান এবং ভবিষ্যৎ নিয়ে চাপ অনুভব করতে চান না।
মেসি তার শেষের দিনগুলোতে তার ক্লাব ইন্টার মিয়ামির হয়েও খেলছেন এবং তার জন্য গুরুত্বপূর্ণ লক্ষ্য হলো একটি ভালো প্রাক-মৌসুম প্রস্তুতি নেওয়া, যাতে সে তার সেরাটা দিতে পারে। তবে মেসির শেষটা কোথায় হবে, তা সময়ই বলে দেবে। এই বিষয় নিয়ে কাল কথা বলেছেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে।
মেসি বলেন, ‘আমি এটা উপভোগ করি, আমি যেখানে আছি সেখানে খুশি। আমার সতীর্থদের সঙ্গ উপভোগ করি, আমার বয়স সত্ত্বেও। যখন আমি এখানে থাকি, তখন আমি নিজেকে শিশু মনে করি কারণ আমি দলের মধ্যে এবং মাঠে স্বাচ্ছন্দ্য বোধ করি। যতদিন আমি ভালো অনুভব করব এবং দলকে সাহায্য করতে পারব এবং আমার লক্ষ্যমাত্রা অনুযায়ী পারফর্ম করতে পারব, আমরা এটি উপভোগ করতে থাকব।’
৩৭ বছর বয়সী ফুটবলার যোগ করেন, ‘এখানে আসা সত্যিই সুন্দর, ভালোবাসা অনুভব করা। যেভাবে মানুষ আমার নাম চিৎকার করে—সবাই—এটা খুবই আবেগপ্রবণ। আমরা অনেক বছর ধরে যে মুহূর্তগুলো উপভোগ করছি, জনতার সঙ্গে আমাদের যে সংযোগ তৈরি হয়েছে, আমরা সবকিছু উপভোগ করছি। আমরা এখানে খেলা উপভোগ করি এবং আর্জেন্টিনার সমর্থকদের সামনে খেলতে ভালোবাসি। আমি এটি এবং জয়ের জন্য খুব খুশি।’
জাতীয় দলের ভবিষ্যৎ নিয়ে যখন জিজ্ঞাসা করা হয়, তখন মেসি কোনও নির্দিষ্ট মন্তব্য করা এড়িয়ে যান, বিশেষ করে ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে, যা যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, ‘আমি বারবার বলছি যে আমি কোনও সময়সীমা নির্ধারণ করিনি। আমি কেবল এটি উপভোগ করতে যাচ্ছি। আমি এখানে আসতে এবং মানুষের ভালোবাসা অনুভব করতে আগের চেয়ে বেশি উচ্ছ্বসিত, কারণ আমি জানি এটি হয়তো আমার শেষ সময় হতে পারে।’
হ্যাটট্রিকে রোনালদোকে ছুঁলেন মেসি
৪২ বছরের প্রথা ভেঙে অ্যাশেজের সূচি ঘোষণা
বলিভিয়ার কাছে হাফ ডজন গোল হজমের কথা ভুলে গেছেন মেসি