১৯তম জাতীয় ফার্নিচার মেলায় উডকোটিং পণ্যসম্ভার নিয়ে বার্জার

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:১৫ পিএম

আন্তর্জাতিক কনভেনশন সেন্টার বসুন্ধরাতে আয়োজিত ১৯তম জাতীয় ফার্নিচার মেলায় অংশগ্রহণ করেছে দেশের শীর্ষস্থানীয় পেইন্ট ব্র্যান্ড বার্জার পেইন্টস। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির আয়োজনে ১৫ অক্টোবর থেকে ১৯ অক্টোবর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলাটি।

কাঠের/বোর্ডের আসবাবপত্রের জন্যে মেলায় বার্জার পেইন্টস প্রদর্শন করছে সর্বাধুনিক জার্মান প্রযুক্তিতে তৈরি তাদের ইনোভা উডকোটিং পণ্য। বার্জার ইনোভা দিচ্ছে ৭০টিরও বেশি শেডে দৃষ্টিনন্দন গ্লসি বা ম্যাট ফিনিশিং এর অপশন, আর এই রং তাপ ও পানি প্রতিরোধী, সাথে রাখে দৈনন্দিন ব্যবহারের দাগ পড়া থেকে দুশ্চিন্তামুক্ত।

এছাড়াও মেলায় বার্জার নিয়ে এসেছে তাদের পেইন্টিং সেবার নতুন সংযোজন, বার্জার ফার্নিফ্যাব, যা ভোক্তাদের যেকোনো নতুন বা পুরোনো কাঠের/বোর্ডের ফার্নিচার পেইন্টিং এর সেবা দেয়। জার্মান প্রযুক্তির সেরা মানের উডকোটিং পন্য আর বিশেষজ্ঞ অ্যাপ্লিকেটর টিম নিশ্চিত করে ভোক্তাদের সেরা অভিজ্ঞতা। বার্জারের হটলাইনে-১৬৮০৪‌ এ কথা বললেই পাওয়া যাবে এই নান্দনিক পণ্যের সেবা।

দশকের পর দশকজুড়ে সেরা মান ও রংয়ের সল্যুশন দিয়ে আসায় বাসা-বাড়ি এবং ফার্নিচার প্রস্তুতকারকের কাছে জনপ্রিয় ও বিশ্বস্ত ব্র্যান্ড বার্জার পেইন্টস। সময়ের সাথে বদলেছে বাসা-বাড়ির ফার্নিচারের ক্ষেত্রে ভোক্তাদের রুচি, আর তাই নিত্যনতুন চাহিদার কথা বিবেচনা করে বার্জার পেইন্টস বাজারে সবসময় তাদের নতুন সব পণ্য নিয়ে হাজির হয়। তাই, তাদের উডকোটিং সল্যুশন ও নতুন ফার্নিচার পেইন্টিং সার্ভিস সম্পর্কিত বিস্তারিত জানতে ভোক্তাদের মেলায় স্বাগত জানাচ্ছে বার্জার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত