‘ইরানে হামলার সিদ্ধান্ত ইসরায়েলের’ বিশ্বাস করে না যুক্তরাষ্ট্র

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ০৬:৪৬ পিএম

ইরানকে হামলার জবাব দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল—এটি বিশ্বাস করে না যুক্তরাষ্ট্র। বুধবার এক মার্কিন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না ইসরায়েল কীভাবে ইরানের হামলার জবাব দেবে বা তারা তেহরানের তেল স্থাপনায় আঘাত করবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ইসরায়েলে প্রায় ২০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার কয়েকদিন পর এক মার্কিন কর্মকর্তা বরাতে এ তথ্য জানা গেল।

ওই কর্মকতা জানান, প্রেসিডেন্ট (জো বাইডেন) যেমন বলেছেন, আমরা ইসরায়েলিদের সাথে আক্রমণের প্রতিক্রিয়া নিয়ে তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি। আমরা বুঝতে পেরেছি ইসরায়েল এখনও কী করবে তা নির্ধারণ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত