আজ থেকে লালন তিরোধান উৎসব

আপডেট : ১৬ অক্টোবর ২০২৪, ১১:১০ পিএম

উপমহাদেশের আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট ফকির লালন শাহের ১৩৪তম তিরোধান দিবস আজ বৃহস্পতিবার। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে।

আয়োজনের প্রথম দিন আজ সন্ধ্যা ৬টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত হবে ‘আশাসিন্ধু তীরে’।

গানে ও তত্ত্বে তাকে উপস্থাপন করবেন শিল্পী অরূপ রাহী ও জহুরা ফকিরানী। আয়োজনের দ্বিতীয় দিন শুক্রবার সন্ধ্যা ৬টায় একাডেমির নন্দনমঞ্চে আয়োজন করা হবে সাধুমেলা ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’।

শনিবার আয়োজনের শেষ দিন।

এদিন বিকেল ৪টায় নাট্যশালার সেমিনার কক্ষে প্রথম পর্বে ‘জাতিসত্তার প্রশ্ন এবং বাউল-ফকির পরিবেশনার রাজনীতি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান আয়োজিত হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রযোজনা বিভাগের পরিচালক আবদুল হালিম চঞ্চল।

শেষ দিনের আয়োজনের দ্বিতীয় পর্বে সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে দেশবরেণ্য শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে লালন স্মরণোৎসব ‘ধরো মানুষ রূপ নেহারে’ শীর্ষক অনুষ্ঠান। এতে প্রধান অতিথির বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত