২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলা একাডেমির ১৪৩১-১৪৩২ বঙ্গাব্দের তারিখ সংবলিত বর্ষপঞ্জি, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন ধর্মীয় পর্বসমূহের তালিকা, আবহাওয়া অধিদপ্তরের আরবি মাসের প্রথম তারিখ ও ইসলামী পর্বসমূহের তালিকা এবং ২০২৪ খ্রিষ্টাব্দের ছুটির তালিকা অনুসরণপূর্বক ২০২৫ ছুটির তালিকা প্রণয়ন করা হয়েছে।
এতে বলা হয়েছে, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১২ দিন সাধারণ ছুটি। এ ছুটির মধ্যে পাঁচটি সাপ্তাহিক ছুটির দিন (৩টি শুক্রবার ও ২টি শনিবার)। বাংলা নববর্ষ ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় পর্ব উপলক্ষ্যে ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি; এর মধ্যে ৪টি সাপ্তাহিক ছুটির দিন (২টি শুক্রবার ও ২টি শনিবার)। ধর্মীয় পর্ব উপলক্ষ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের বছরে অনধিক ৩ দিনের ঐচ্ছিক ছুটি ভোগের জন্য ধর্মীয় পর্বসমূহের বিবরণ।
পার্বত্য চট্টগ্রাম এলাকা ও এর বাইরে কর্মরত বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অন্তর্ভুক্ত কর্মচারীদের প্রধান সামাজিক উৎসব বৈসাবি বা অনুরূপ সামাজিক উৎসব উদ্যাপন উপলক্ষ্যে ২ দিন ঐচ্ছিক ছুটি। এ ছুটির মধ্যে ১টি সাপ্তাহিক ছুটির দিন (১টি শনিবার)।
২০২৫ সালের জন্য ১২ দিন সাধারণ ছুটি ও ১৪ দিন নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার প্রস্তাব করা হয়েছে অর্থাৎ প্রস্তাবিত মোট ছুটি (৯ দিনের সাপ্তাহিক ছুটি ৫টি শুক্রবার ও ৪টি শনিবার ব্যতীত) ২৬-০৯-১৭ দিন।
মিয়ানমারে বিস্ফোরণে বাংলাদেশে কম্পন, ২৫ বাড়িতে ফাটল
লরেন্স বিষ্ণোইয়ের সঙ্গে আলোচনা করতে চান সালমানের সাবেক প্রেমিকা