ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশ এ দলকে ১৫১ রানের লক্ষ্য দিয়েছে হংকং। দলটির হয়ে সর্বোচ্চ ৮৫ রান করেন বাবর হায়াত।
আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারালে বাবর হংকংয়ের হাল ধরেছিলেন। তিনি ৭ ছক্কা ও ২ চারে ৬১ বলে ৮৫ রান করেন। অধিনায়ক নিজাকাত খান করেন ২০ বলে ২৫ রান। তাদের ব্যাটে ভর করে ৮ উইকেটে ১৫০ রান করে হংকং।
বাংলাদেশের হয়ে রিপন মন্ডল সর্বোচ্চ ৪ উইকেট শিকার করেছেন। একটি করে উইকেট পেয়েছেন আবু হায়দার, রেজাউর রহমান রাজা, রাকিবুল হাসান ও মাহফুজুর রহমান রাব্বি।
