সালমানের বিপদে চুপ শাহরুখ! 

আপডেট : ২০ অক্টোবর ২০২৪, ০২:১১ পিএম

লরেন্স বিষ্ণোইদের নিশানা এখন সালমান খান। যে কোনোভাবেই হোক, তাকে হত্যা করাই তাদের মূল লক্ষ্য। কৃষ্ণসার হরিণ হত্যার প্রতিশোধ নিতেই এই লক্ষ্যে অনড় বিষ্ণোইরা। শুধু সালমান নয়, তার ঘনিষ্ঠরাও রয়েছেন বিষ্ণোই বাহিনীর নিশানায়। কিন্তু এই বিষ্ণোইরাই এক সময় শাহরুখ খানকে সংবর্ধনা দিয়েছিল।

সেটা ২০১৭ সাল। আনুশকা শর্মার সঙ্গে ‘হ্যারি মেট সেজল’ ছবির শুটিং করছিলেন শাহরুখ। সে জন্যই রাজস্থান গিয়েছিলেন অভিনেতা। তখন রাজস্থানের বিষ্ণোই গোষ্ঠীর মানুষ বিশেষভাবে শাহরুখকে স্বাগত জানিয়েছিলেন। এমনকি এক প্রশংসাপত্রের মাধ্যমে শাহরুখকে সম্মান জানিয়েছিলেন তারা।

সেই প্রশংসাপত্রের ছবি এই মুহূর্তে সমাজমাধ্যমে ভাইরাল। আর একটি ছবিতে দেখা যাচ্ছে পাগড়ি পরা শাহরুখের কপালে টিপ পরিয়ে বিষ্ণোই গোষ্ঠীর নারীরা তাকে স্বাগত জানাচ্ছেন। এই ছবি ভাইরাল হতেই নেটাগরিকেরা নানা রকমের মন্তব্য করছেন।

সালমানের অনুরাগীরা এই ছবি দেখে চটেছেন। বাবা সিদ্দিকির মৃত্যুর পরে নীরব থেকেছেন শাহরুখ। এমনকি, দীর্ঘদিনের বন্ধু সালমানের নিরাপত্তা নিয়েও তিনি কিছু বলেননি। তাই সালমানের এক অনুরাগীর কথায়, “শাহরুখের বিপদের সময় ভাইজান পাশে ছিলেন। আরিয়ান খান যখন কারাবাসে, তখন সালমান নিজে গিয়েছিলেন শাহরুখের সঙ্গে দেখা করতে।”

আর এক অনুরাগী বলেছেন, “এবার বোঝা যাচ্ছে, শাহরুখ কেন বাবা সিদ্দিকির শেষকৃত্যে আসেননি।” তবে শাহরুখের অনুরাগীরাও চুপ নেই। তাদের কথায়, “শাহরুখ নিজেই অনেক সমস্যার মধ্যে রয়েছেন। তাই নতুন করে আর কোনও সমস্যায় জড়াতে চান না।” 

তবে নেটাগরিকের অধিকাংশের মত, “শাহরুখের মতো ব্যক্তিত্ব হয়ে উঠতে পারা সত্যি বড় ব্যাপার। কিন্তু সালমান খানের বন্ধু ভাগ্য করে পেতে হয়।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত