এসএসসির সব বিষয় ম্যাপিং করে বৈষম্যহীনভাবে এইচএসসি পরীক্ষার ফলাফলের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ-অবরোধের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।
আগামীকাল সোমবার (২১ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেবেন বলে জানিয়েছেন তিনি। এ ছাড়া শিক্ষার্থীদের দাবিগুলো মন্ত্রণালয়ে পাঠানো হবে।
আজ রবিবার (২০ অক্টোবর) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তপন কুমার সরকার। তিনি বলেন, শিক্ষার্থীরা আমার পদত্যাগ চেয়েছে। আমি পদত্যাগ করলে যদি তারা আন্দোলন স্থগিত করে তাহলে আমি পদত্যাগই করব। আগামীকাল আমার পদত্যাগপত্র জমা দেব।
রবিবার (২০ অক্টোবর) বেলা ১১টা থেকে অনুত্তীর্ণ পরীক্ষার্থীদের পক্ষে-বিক্ষোভ কর্মসূচি শুরু হয়। তাদের সঙ্গে অনেক নারী অভিভাবককেও দেখা গেছে। বেলা পৌনে ২টার দিকে প্রধান ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে পড়েন আন্দোলনরত শিক্ষার্থী ও অভিভাবকরা।
এদিকে দুপুরে শিক্ষা বোর্ডের প্রবেশের সময় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এতে তিন ছাত্রীসহ ছয়জন আহত হন। তাদের মধ্যে দুজন ঢাকা মেডিক্যালে চিকিৎসা নিয়েছেন। তাদের নাম প্রিয়াঙ্কা (১৮) ও জান্নাতুল (১৮)।
নয়াদিল্লি কি মার্কিন-ব্রিটিশ চাপ সামলাতে পারবে?
সব রাগ কি সাকিবের ওপরই খরচ হয়ে যাবে?