চ্যালেঞ্জ লিগের এ গ্রুপের সেরা হতে বসুন্ধরা কিংসকে লড়তে হবে লেবানন সেরা নেজমেহ এফসি, ভারত জায়ান্ট ইস্ট বেঙ্গল ও স্বাগতিক ভুটানের পারো এফসি'র সঙ্গে। ২৬ অক্টোবর নেজমেহ'র বিপক্ষে পরীক্ষা দিতে হবে নয়া রোমানিয়ান কোচ ভ্যালেরিও তিতার অধীনে প্রস্তুত হওয়া কিংস। এরপর ২৯ তারিখ কিংসের প্রতিপক্ষ চেনা ইস্ট বেঙ্গল ও ১ নভেম্বর শেষ গ্রুপ ম্যাচ পারোর বিপক্ষে।
ওয়েস্ট জোনে ১২ দল তিন গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে এই আসরে। তিন গ্রুপ রানার্স-আপ ও তিন গ্রুপের মধ্যে সেরা রানার্স-আপ দলটি যাবে কোয়ার্টার ফাইনালে। তখন তাদের খেলতে হবে ইস্ট জোনের দুই গ্রুপ থেকে আসা চার দলের সঙ্গে।
টানা পাঁচ লিগ শিরোপা জেতানো অস্কার ব্রুজনকে বিদায় জানানোর পর বসুন্ধরা কিংস রোমানিয়ান ভ্যালেরিও তিতাকে দায়িত্ব দেয়। এই কোচের রয়েছে বিলুপ্ত হওয়া এএফসি কাপ জয়ের অভিজ্ঞতা। তাছাড়া সিরিয়া জাতীয় দলকেও কয়েক প্রস্থে কোচিং করিয়েছেন তিনি। এ সব অভিজ্ঞতা কাজে লাগিয়ে কিংসকে এগিয়ে নিতে চান তিতা। রবিবার দেশের মাটিতে শেষ প্রস্তুতি শেষে তিতা বলেন, ‘গত প্রায় দেড় মাস ধরে আমরা এই টুর্নামেন্টের জন্য তৈরী হচ্ছি। খুবই কঠিন একটা আসর এটি। কারণ চারটি দেশের চার সেরা দল এখানে লড়াইয়ে নামবে। আশা করি আমরা ভাল একটা টুর্নামেন্ট কাটাবো এবং ভাল ফল নিয়ে ফিরব।'
এই আসরের আগে স্থানীয় তিন দলের সঙ্গে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছে কিংস। কোচের বিশ্বাস এরচেয়ে বহুগুণে শক্তিশালী প্রতিপক্ষদের মোকাবেলা করতে হবে থিম্পুর কৃত্রিম মাঠ ও বৈরী আবহাওয়ায়। তাই কাজটা মোটেই সহজ নয় তার দলের জন্য। কোচ বলেন, 'আমরা এর মধ্যে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। যদিও যে মানের দলগুলোর বিপক্ষে আমরা এখানে খেলেছি। তার চেয়ে অনেক শক্তিশালী দলের মুখোমুখি হতে হবে। নেজমেহর কথাই ধরুন, লেবাননের জাতীয় দলের ৬ জন খেলোয়াড় আছে এই দলে, সঙ্গে ঘানার একজন ভাল মানের পেশাদার ফুটবলার। তবে আমাদের খেলোয়াড়রা মনে করে এটা তাদের নিজেদের মেলে ধরার দারুণ একটা মঞ্চ, কোচ হিসেবে সেটা আমার জন্যও। আমরা অবশ্যই সেখানে পরের রাউন্ডে ওঠার লক্ষ্য নিয়েই যাচ্ছি।'
নিজেদের ঘরের শক্তি তো আছেই। এএফসি'র এই আসরের জন্য ধারে বেশ ক'জন ভিনদেশীকে দলের সঙ্গী করেছে কিংস ম্যানেজমেন্ট।
শামসুন্নাহারের শেষ মুহূর্তের গোলে ড্র করল বাংলাদেশ