এ কি পাখি, নাকি উড়োজাহাজ! বলটি তাঁর বাঁ দিক দিয়ে চলে যাচ্ছিল। ট্রিস্টান স্টাবস উড়লেন এবং ছো মেরে ক্যাচটি নিলেন। ঠিক যেন বাজপাখি শিকার ধরল!
রাবাদার বলটি অফ স্টাম্পের বাইরে পড়ে লিটনের দিকে যাচ্ছিল। আলতো হাতে শট খেললেন তিনি। বল চলে যাচ্ছিল দ্বিতীয় ও তৃতীয় স্লিপের মধ্য দিয়ে। কিন্তু স্টাবস সেটাকে আর যেতে দিলেন কই!
বাংলাদেশ ৪৫ রানে পঞ্চম উইকেট হারাল। লাঞ্চ বিরতির আগেই বাংলাদেশের অর্ধেক ব্যাটসম্যান শেষ।
