ইমার্জিং এশিয়া কাপে আজ 'এ' গ্রুপে বাংলাদেশ 'এ' ও শ্রীলঙ্কা 'এ' দলের ম্যাচটিকে কোয়ার্টার ফাইনাল বললে ভুল হতো না। এই ম্যাচে জয়ী দল যাবে সেমিফাইনালে, এমনই ছিল সমীকরণ। শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে জয়ের জন্য শেষ তিন ওভারে বাংলাদেশ 'এ' দলের দারকার ছিল ৩৭ রান।
১৮তম ওভারের প্রথম বলে ছক্কা হাঁকালেন আবু হায়দার রনি, বোলার বলটি ছাড়ার সময়ই আম্পায়ার জানালেন, ডেড বল। শেষ পর্যন্ত ওই ওভারে ৬ রানের বেশি নিতে পারলো না বাংলাদেশ।
দলকে জেতানোর চেষ্টা করে গেলেন আবু হায়দার (২৫ বলে অপরাজিত ৩৮)। কিন্তু শেষ ওভারে ২৩ রানের সমীকরণ মেলাতে পারলেন না। বাংলাদেশ 'এ' দলকে ১৯ রানে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা 'এ' দল।
এই জয়ে 'এ' গ্রুপে দুই ম্যাচ জিতে রানরেটে এগিয়ে থেকে শীর্ষে থেকে সেমিতে গেল শ্রীলঙ্কা। এই গ্রুপ থেকে সেমিতে যাওয়া অপর দলটি আফগানিস্তান 'এ' দল। গেল আসরে সেমিফাইনালে খেললেও এবার গ্রুপ পর্ব থেকেই ফিরতে হচ্ছে আকবর আলীদের।
ওমানের আল আমেরাত স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা 'এ' দল। ৭ উইকেটে ১৬১ রান করে লঙ্কানরা। লাহিরু উদারা করেন ৩৫ রান। ৩০ রান করেন শাহান। পাভান রত্নাইয়াকে ২৬ বলে ৪২ রান করেন।
লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ 'এ' দল। উদ্বোধনী জুটিতে ২২ বলে ওঠে ৪১ রান। পারভেজ হোসেন ইমন (১০ বলে ২৪) ফিরলে জুটি ভাঙে। আরেক ওপেনার সাইফ হানান ২০ বলে ২৯ করার পর রিটায়ার্ড হার্ট হন।
এরপর বাকিদের আসা-যাওয়ার মাঝে ব্যতিক্রম ছিলেন আবু হায়দার। সাইফ শেষ দিকে ফের ব্যাটিংয়ের জন্য প্রস্তুত হলেও মাঠে নামার সুযোগ পাননি। বাংলাদেশের ইনিংস থামে ৭ উইকেটে ১৪২ রানে।
লঙ্কান স্পিনার দুশান হেমন্ত ২৩ রানে নেন ৩ উইকেট।
২০২৬ কমনওয়েলথ গেমসেও নেই শুটিং-আর্চারি
'বড় আপুরা ভাল খেলতে পারলে ভারতকে হারাবো'
বেলিংহ্যামে সন্তুষ্ট ডন কার্লো এমবাপ্পেতে নয় কেনো
প্রথমবার স্পনসর পেল ঢাকার দ্বিতীয় ও তৃতীয় বিভাগ লিগ