বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। তারপরই আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ও শিল্পী দেশ ত্যাগ করেছেন। অনেক আওয়ামী পন্থী তারকা এখনও আত্নগোপনে আছেন।
আত্নগোপনে থাকাদের একজন চিত্রনায়িকা নিপুণ আক্তার। এই অভিনেত্রী দেশেই অবস্থান করছেন বলে শুনা যাচ্ছে। কিন্তু সামাজিক মাধ্যমে প্রতিনিয়ত বিদেশের ছবি পোস্ট করে দেশে নেই বলেই জানান দিচ্ছেন তিনি।
নায়িকার ঘনিষ্ঠ এক সূত্র গণমাধ্যমকে জানান, নিপুণ দেশেই আছেন। তবে বাসা থেকে বের হচ্ছেন না। নিজেকে আড়ালে রেখেছেন তিনি।
এদিকে সামাজিক মাধ্যমে ও তার নিজস্ব লোক দ্বারা প্রতিনিয়ত মিথ্যাচার করে আসছেন এ নায়িকা। বিভিন্ন মাধ্যমে খবর ছড়িয়েছেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পরই ১০ আগস্ট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে লন্ডনের উদ্দেশে দেশ ত্যাগ করেছেন তিনি।
নিজের বিদেশে যাওয়ারস বিষয়টিকে সত্য প্রমাণের জন্য বিদেশেও নাকি বাঙালি কমিউনিটির ভয়ে ঘর থেকে বের হচ্ছেন না বলে ছড়িয়েছেন তিনি। সেখানেও ঘরবন্দি জীবন কাটাচ্ছেন। সহসা দেশে ফেরার কোনো পরিকল্পনা নেই বলেও জানানো হয়। দেশে ফিরলে তোপের মুখে পড়তে পারেন, এমন মিথ্যাও রটাচ্ছেন তিন।
তবে জানা গেছে, নিপুণ দেশেই রয়েছেন। অবস্থান করছেন রাজধানীতে তার নিজ বাসায়।
গত কয়েক বছর ধরে আওয়ামী লীগের বিভিন্ন প্রচারণামূলক কাজে নিয়মিত পাওয়া যেত নিপুণকে। আওয়ামী লীগের নাম ব্যবহার করে চলচ্চিত্র শিল্পী সমিতিতে নিজের প্রভাব বিস্তার করেন তিনি। দলীয় ক্ষমতায় শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার দখল করেন। কাউকে তোয়াক্কা না করে নিজের একক সিদ্ধান্তেই চালাতেন সমিতি।
ওজন কমিয়ে হাজির ঝরঝরে অপু বিশ্বাস
আইপিএলকে টেক্কা দেওয়ার প্রশ্নই আসে না: শাকিব খান