১৯৭২ সালের 'মুজিববাদী' সংবিধান বাতিল এবং রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণে জাতীয় ঐক্যের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
বুধবার রাত সোয়া ৭টায় শহীদ মিনারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঐক্যের ডাক দেন জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।
নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, কোনও রাজনৈতিক দল যদি আমাদের জাতীয় ঐক্যে না আসে তাহলে আমরা তাদেরকে বাদ দিয়ে জনগণকে সাথে নিয়ে ঐক্য গড়ে তুলে ফ্যসিবাদের বিরুদ্ধে রাজপথে তার সমাধান করব। আমরা এখনো বঙ্গভবনে স্বৈরাচারদের দেখতে পাচ্ছি। আমরা দেশ ও জনগণের বৃহত্তর স্বার্থে এই বৃহত্তর ঐক্যের ডাক দিচ্ছি।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, গণতান্ত্রিকামী রাজনৈতিক দলগুলোর ঐক্য চাচ্ছি আমরা। আমাদের ঘোষিত ৫ দফা গণতন্ত্রকামী বাংলাদেশের জন্য বিপ্লবে পরিণত হবে।
ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবিলায় প্রস্তুত দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়