বঙ্গভবন ছেড়ে গুলশানের ‘গ্রিন ভিলা’য় উঠবেন সাহাবুদ্দিন

আপডেট : ২৫ জুলাই ২০২৬, ১২:৪০ পিএম

পদত্যাগের পর সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামীকাল রবিবার (২৬ জুলাই) সপরিবারে বঙ্গভবন ছাড়বেন বলে জানা গেছে। তিনি গুলশানের ১২৩ নম্বর রোডে তার নিজ বাসা ‘গ্রিন ভিলা’য় উঠতে পারেন।

‘গ্রিন ভিলা’য়  শুক্রবার (২৪ জুলাই) বিকেলে বিটিসিএলের কর্মীরা নতুন টেলিফোন লাইন লাগিয়েছেন। ওই বাসার পঞ্চম তলায় রাষ্ট্রপতির ওঠার কথা রয়েছে। বর্তমানে বাসাটি ফাঁকা। ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েকজন সদস্য থাকলেও বাইরে তেমন ব্যস্ততা নেই।

বাসার নিরাপত্তা প্রহরী মো. মাছুম জানান, তিন-চারদিন আগে স্যার এসেছিলেন এই বাসায়। তখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ প্রায় শতাধিক লোক এসেছিল। বেলা ১১টা ৪৫ মিনিটে উনি এসেছিলেন, এরপর রাত পৌনে ৯টা নাগাদ উনি এখান থেকে চলে গেছেন। এখানে এসবির (স্পেশাল ব্রাঞ্চ) কয়েকজন লোক রয়েছেন।’

বাসায় টেলিফোন সংযোগ দিতে আসা বিটিসিএলের টিসিএম আব্দুর রাজ্জাক বলেন, মূলত সরকারিভাবে আমরা এখানে নতুন টেলিফোন লাইন লাগাতে এসেছি, আমাদের অফিসের বসের নির্দেশে। আজকে যদিও বন্ধ, তবু বলা হয়েছে, উনি পদত্যাগ করলে এ বাসাতেই উঠবেন। এর আগের যে লাইন ছিল, সেটি রাষ্ট্রপতি হওয়ার পর বাদ দেওয়া হয়েছে। তাই এখন নতুন লাইন লাগাতে এসেছি।

শুক্রবার বিকেলে পদত্যাগ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেন, ‘আই অ্যাম সিক, সো ইট ইজ ডান।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত