ফের বলিউডকে কটাক্ষ প্রিয়াঙ্কা চোপড়ার

আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ০২:৪৪ পিএম

বলিউডের দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া এখন পুরোপুরি মন বসিয়েছেন হলিউডেই। মুম্বাইয়ে আসা যাওয়া থাকলেও, বলিউড থেকে দূরত্ব বাড়িয়েছেন। তবুও শপ্না গিয়েছিল , ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবি দিয়েই নাকি ফের বলিউডে কামব্যাক করবেন পিগি চপস।

কিন্তু হঠাৎই সেই ছবি বাতিল হয়। সে যাই হোক, যে বলিউড থেকে উত্তরণ অভিনেত্রীর, সেই বলিউডকেই সুযোগ পেলে একহাত নিতে ভোলেন না প্রিয়াঙ্কা। বরং হলিউডে বসেই মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে কটাক্ষ করেন।

সম্প্রতি এমনটাই করলেন দেশি গার্ল। এক সাক্ষাৎকারে পরিষ্কার বললেন, বলিউড ছবি তৈরি করার সময় কোনও প্ল্যান থাকে না। কিন্তু হলিউড ছবির পরিচালকরা একেবারে পেপারওয়ার্ক করেই ছবি তৈরি শুরু করেন!

এই সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা আরও বলেন, ছবির তৈরির ক্ষেত্রে হলিউড খুবই প্ল্য়ান মাফিক এগিয়ে চলে। শুটিংয়ের আগের দিন প্রায় ১০০ টা ইমেইল আসবে। যেখানে শুটিংয়ের সবরকম তথ্য দেওয়া হবে। শুধু তাই নয়, কলটাইম মিস করা যায় না। ইমেলেই লেখা থাকে কতক্ষণ শুটিং চলবে। পুরো ব্যাপারটাই একটা ছকের মধ্যে বাঁধা থাকে। কিন্তু বলিউডে কোনও প্ল্য়ান নেই। যখন যেমন, তখন তেমন! আর এই বিষয়টাকে মুম্বাইয়ে খুব ভালো চোখেই দেখা হয়।প্রেফেশনালিজম হলিউড থেকে শেখার মতো।”

প্রিয়াঙ্কা চোপড়া এখন তার পরবর্তী ছবি ‘দ্য ব্লাফ’-এর শুটিংয়ে এখন ব্যস্ত। নারী দস্যুদের গল্প নিয়ে তৈরি হচ্ছে এই নতুন ছবি। এখানে দস্যুর চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। একেবারে অ্যাকশনে ভরপুর একটা ছবি।

বলিউডের ‘দেশি গার্ল’ বহুদিন ধরেই বিদেশে থাকেন। ‘কোয়ান্টিকো’র পর থেকে হলিউডে মন দিয়েছেন তিনি। আর মন দিয়েছেন মার্কিন পপ তারকা নিক জোনাসকে। ১০ বছরের ছোট নিকের সঙ্গে ২০১৮ সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা। অল্প সময়েই প্রিয়াঙ্কাকে প্রেপোজ করেন নিক। বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কা। ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী। বিয়ের পর আমেরিকায় চলে যান প্রিয়াঙ্কা। এর মধ্যে একাধিক হলিউড ছবিতে অভিনয় করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত