ওটিটি আসার পর থেকে পঙ্কজ ত্রিপাঠীর জনপ্রিয়তা শীর্ষে। কিন্তু তার ক্যারিয়ার কখনো মসৃণ ছিল না। শুরুতে উপার্জন ছিল না। স্ত্রীর উপার্জনের ওপরেই নির্ভর করতে হত তাকে। ৮ বছর ধরে সংসারের খরচ টেনেছেন পঙ্কজের স্ত্রী মৃদুলা।
১৯৯৩ সালে পঙ্কজের বোনের বিয়ে হয়েছিল। মৃদুলার ভাইয়ের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছিলেন পঙ্কজের বোন। তাদের বিয়ের অতিথি ছিলেন দুজনেই। সেই প্রথম দেখা, সেখান থেকে প্রেম। ২০০৪ সালে বিয়ে করেন তারা। এরপর পেরিয়ে গেছে প্রায় ১৮ বছর। তবুও বাঙালি মেয়ে মৃদুলাকে মেনে নেননি পঙ্কজের মা।
এক সাক্ষাৎকারে পঙ্কজের স্ত্রী মৃদুলা বলেন, আমার শাশুড়ি আমাকে আজ পর্যন্ত মেনে নেননি। কারণ এই সম্পর্ক ভালো হতে পারে এটা তিনি মনেই করেন না।
শুধু পঙ্কজের মা নয়, আপত্তি ছিল মৃদুলার বাড়িতেও। তার কথায়, আসলে আমাদের কোনো রক্তের সম্পর্ক ছিল না। তাছাড়া ওদের বাড়ির মেয়ের আমাদের বাড়ির ছেলের সঙ্গে বিয়ে হয়েছিল। সেই সময় একটি মেয়ে তার তুলনায় অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারে বিয়ে করবে এটা মানত না। কিন্তু এখন আর কী-ই বা করা যাবে।
এত বাধায় কিন্তু আটকে থাকেনি পঙ্কজ-মৃদুলার সম্পর্কে। একসঙ্গে এত বছর কাটিয়ে দিয়েছেন তারা। একটি কন্যাসন্তানও রয়েছে তাদের।
মুখ বেঁকে যাচ্ছে আলিয়ার? ক্ষোভ ঝাড়লেন অভিনেত্রী