কদিন আগেই মুক্তি পেয়েছে নতুন সিনেমা সিটিআরএল। সিনেমায় প্রথমবারের মতো সোশ্যাল ইনফ্লুয়েন্সারের চরিত্র রূপায়ণ করেছেন বলি অভিনেত্রী অনন্যা পান্ডে, যার সাফল্যে তিনি বেশ উচ্ছ্বসিত।
এর মধ্যেই মৌনি রায়দের সঙ্গে হাজির হয়েছিলেন মুম্বাই ফ্যাশন ইন্ডিয়ার ইভেন্টে। কিন্তু পোশাকের জন্য রীতিমতো কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী।
নেটিজেনদের একজন ওই ইভেন্টে অনন্যার একটি ভিডিও শেয়ার করেছেন। এতে অভিনেত্রীকে মেটালিক ব্রোঞ্জ ব্র্যালেট পরা একটি ম্যাচিং স্কার্টের পরিহিত দেখা গেছে। এমন পোশাক পরায় নেটিজেনদের কেউ কেউ তাকে ‘ওয়ানা বি কিম কার্দাশিয়ান’ বলে অভিহিত করেন। কেউ লিখেছেন, পোশাকটি সামনে থেকে ফ্যাশনেবল। তবে পেছনে খুব অগোছালো। আবার নেটিজেনদের কারও কারও সমর্থনও পেয়েছেন অভিনেত্রী। লিখেছেন, তিনি সম্ভবত অনিরাপদ বোধ করছেন।
