ইরানে হামলার পর ইসরায়েলকে সতর্ক করলেন বাইডেন

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ১১:৩০ এএম

ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে আক্রমণ না করতে ইসরায়েলকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে ইসারায়েলের হামলাকে ‘আত্মরক্ষার’ অংশ হিসেবে দেখছে বাইডেন প্রশাসন।

ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন এবং চলতি মাসে ইরান থেকে আসা আক্রমণের প্রতিক্রিয়া জানানোকে যৌক্তিক বলে মনে করছে হোয়াইট হাউজ।

বাইডেন ইসরায়েলকে সতর্ক করেছেন যে, ইরানের পারমাণবিক এবং তেল অবকাঠামোতে আক্রমণ সংঘটিত হলে যুক্তরাষ্ট্র এই পদক্ষেপের পক্ষে থাকবে না।

গত ৪ অক্টোবর তিনি ইসরায়েলকে সতর্ক করে বলেন, "আমি যদি তাদের জায়গায় থাকতাম, তাহলে ইরানের তেলক্ষেত্রগুলোতে আক্রমণ করার পরিবর্তে অন্য বিকল্প নিয়ে চিন্তা করতাম।"

গতকাল শুক্রবার রাতে ইরানে হামলা চালায় ইসরায়েল। রাজধানী তেহরানে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। তবে ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

সূত্র: বিবিসি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত