স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ বর্ষপূর্তি ও সিরাত প্রোগ্রাম অনুষ্ঠিত

আপডেট : ২৬ অক্টোবর ২০২৪, ০৮:১৯ পিএম

বাংলাদেশ সরকার ও ব্রিটিশ কাউন্সিল এবং পিয়ার্সন এডেক্সেল অনুমোদিত শান্তিনগরস্থ ইংলিশ মিডিয়াম স্কুল স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুলের ৪র্থ বর্ষপূর্তি উদযাপন ও ৫ম বর্ষে পদার্পন উপলক্ষে জাকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউট মিলনায়তনে আজ শনিবার সকাল ৯টায় যৌথভাবে অনুষ্ঠানের উদ্ভোধন করেন আন্তর্জাতিক মাতৃভাষা ইনিস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামান ও ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান।

প্রতিষ্ঠানের সিইও নুর আহাম্মেদ খোকনের সভাপতিত্বে স্কুলের এসিস্ট্যান্ট কো-ওর্ডিনেটর সানজিদা আশ্রাফী ও রাশেদুল ইসলাম আজহারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন ও মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যন্সেলর প্রফেসর ড. চৌধুরী মাহমুদ হাসান।

এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামিক স্কলার ড. আবুল কালাম আজাদ বাশার। বিশেষ অতিথি হিসেব বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ বেলায়েত হোসেন ও ইসলামী ব্যাংকের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ওমর ফারুক খান। পিয়ার্সন এডেক্সেলের প্রতিনিধি  আব্দুল্লাহ আল মামুন লিটন। এ ছাড়া অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকগণ, সমাজের বিশিষ্ঠ ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী, সমাজসেবকসহ প্রায় হাজার জন উপস্থিত ছিলেন।

এদিন সকাল ৯টায় শিশু, কিশোর ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানস্থল। বাচ্চাদের পরিবেশনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। ইসলামিক গান, এরাবিক নাটিকা পরিবেশন ও কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমাদের সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চাইলে আগে মা-বাবাদের সচেতন ও মানসিক প্রস্তুতিমূলক পরিক্ষায় উত্তীর্ণ হতে হবে। আমাদের বর্তমান সমাজে যে অবক্ষয় শুরু হয়েছে তা কেবল মাত্র ইসলামী শিক্ষা গ্রহণের মাধ্যমেই প্রতিরোধ করা সম্ভব। স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল যে উদ্দোগ নিয়েছে তা সত্যিই প্রসংশনীয়।

প্রধান বক্তা তার বক্তব্যে বলেন, তথ্য প্রযুক্তির এই বিশ্বায়নের যুগে আমাদের সন্তানদের সবসময় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। অপরদিকে মুসলিম হিসেবে ইসলামী শিক্ষা গ্রহণ ও তার চর্চা করা আমাদের জন্য ফরজ। তিনি রাসুলের জীবনী ও সিরাত নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা রাখেন। স্পেকট্রাম ইন্টারন্যাশনাল স্কুল এই দুটির সমন্বয় ঘটিয়ে তার লক্ষ্যে পৌঁছতে পারবে।

এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন হেড অফ স্কুল তানবীর মোহাম্মদ আলি ফয়সাল, ভাইস প্রিন্সিপাল শারমীন আক্তার ইভা, ডিরেক্টর ফাইন্যান্স শাহ আলমগীর,  হেড অফ এডমিন মো. আহছান উল্যাহ হাসান তালুকদার, হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট মো. আইয়ুবসহ স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও কর্মকর্তাবৃন্দ। স্কুলের ফাউন্ডার ও সিইও নূর আহাম্মেদ খোকনের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত