চমেকে ইন্টার্ন চিকিৎসকসহ ৭৫ শিক্ষার্থী বহিষ্কার

আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ পিএম

শৃঙ্খলাবিরোধী কার্যক্রমে যুক্ত থাকার অভিযোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের ১৪ জন ইন্টার্ন চিকিৎসকসহ ৭৫ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি ১১ জন শিক্ষার্থীকে মুচলেকা নিয়ে সতর্ক করে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল রবিবার (২৭ অক্টোবর) অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজ সোমবার (২৮ অক্টোবর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে ৭ জনকে ২ বছর, ১৫ জনকে ১ বছর ৬ মাস, ৩৯ জনকে এক বছর এবং ১৪ জন ইন্টার্ন চিকিৎসককে ৬ মাসের জন্য বহিস্কার করা হয়েছে।

বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন। তিনি বলেন, ‘প্রায় দেড় মাস আগে ১২ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সেই কমিটির প্রতিবেদনের সুপারিশে ১৪ জন ইন্টার্ন চিকিৎসকসহ চট্টগ্রাম মেডিকেল কলেজের বিভিন্ন শিক্ষাবর্ষের ৭৫ শিক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।'

২ বছরের জন্য যারা বহিস্কার হলেন—

এম বি বি এস কোর্সের ৫৯তম ব্যাচের মুশফিকুন ইসলাম, আসেফ বিন তাকি, রিয়াজুল ইসলাম জয়। এম বি বি এস কোর্সের ৬০তম ব্যাচের অভিজিৎ দাশ, মাহমুদুল হাসান, বিডিএস ৩০তম ব্যাচের ইমতিয়াজ আলম, সাজেদুল ইসলাম হৃদয়।

দেড় বছরের জন্য যারা বহিস্কার হলেন-

এম বি বি এস কোর্সের ৬০তম ব্যাচের শিক্ষার্থী মো. শামীম আহমেদ ভূইয়া, মো. ফয়সাল আহমেদ। এম বি বি এস কোর্সের ৬১তম ব্যাচের শিক্ষার্থী মো. সাইফ উল্লাহ। এম বি বি এস কোর্সের ৬২তম ব্যাচের শিক্ষার্থী জাকির হোসেন সায়াল, সৌরভ দেবনাথ, মো. নাইমুল ইসলাম, সাদ মোহাম্মদ গালিব, সাজু দাশ। এম বি বি এস কোর্সের ৬৩তম ব্যাচের শিক্ষার্থী জাবেদুল ইসলাম। বিডিএস ২৯তম ব্যাচের শিক্ষার্থী পল্লব বিশ্বাস, জিয়া উদ্দিন, কনক দেবনাথ, শাওন দত্ত। বিডিএস ৩১তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম জিসান, বিডিএস ৩২তম ব্যাচের শিক্ষার্থী দেবজিৎ বিশ্বাস।

এক বছরের জন্য যারা বহিস্কার হলেন- 

এম বি বি এস কোর্সের ৫৮তম ব্যাচের শিক্ষার্থী তৌফিকুর রহমান ইয়ন, ৬০তম ব্যাচের শিক্ষার্থী আতাউল্লাহ বোখারী, নাঈমুল মোস্তফা আকাশ, আহসান উল্লাহ, মুকেশ রঞ্জন দে, হাসিন শাওয়াদ রাব্বি, এম বি বি এস কোর্সের ৬১তম ব্যাচের শিক্ষার্থী সুমিত চক্রবর্তী, এইচ আর মাহফুজুর রহমান, সুনান খান, মাশফি জুনায়েদ, আহসানুল করিম মাহারুস, মো. হাসান রাব্বি, এ.বি. এম. তৌহিদুল হাসান। এম বি বি এস কোর্সের ৬২তম ব্যাচের শিক্ষার্থী চমন দাশ অয়ন, মো. এনামুল হাসান সীমান্ত, এইচ এম আসহাব উদ্দিন, সৌরভ বেপারী। এম বি বি এস কোর্সের ৬৩তম ব্যাচের শিক্ষার্থী হাসিবুল ইসলাম নিলয়, রজত আচার্য্য, মো. মেহেদী হাসান, প্রীতম দে অনিক, রাহুল সুশীল, জাকি আল হাসান, মো. মাহফুজুর রহমান, সৌরেন বড়ুয়া, তাফহিমুল ইসলাম। এম বি বি এস কোর্সের ৬৪তম ব্যাচের শিক্ষার্থী শেখ রিমন হোসাইন, মো. শাহরিয়ার রহমান, মো. তাইফুল ইসলাম তামজেদ, নাফিস বিন মুক্তাদির, মো. ইয়াসীন আরাফাত আলিফ, মো. রাকিবুল ইসলাম। এম বি বি এস কোর্সের ৬৫তম ব্যাচের শিক্ষার্থী ফাতিন আহবাৰ ইশমাম। বিডিএস ৩০তম ব্যাচের শিক্ষার্থী মো. হাবিবুল্লাহ হাবিব, বিডিএস ৩১তম ব্যাচের শিক্ষার্থী মো. মাহতাব উদ্দিন রাফি, মোহাম্মদ আনিস, বিডিএস ৩১তম ব্যাচের শিক্ষার্থী অর্ঘ্য সিকদার, জয়ন্ত নাগ তীর্থ, এবং বিডিএস ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল আজিজ রিয়াদ।

৬ মাসের জন্য যারা বহিস্কার হলেন-

এম বি বি এস কোর্সের ৬০ তম ব্যাচের শিক্ষার্থী ফয়েজ উল্লাহ, এম বি বি এস কোর্সের ৬২তম ব্যাচের শিক্ষার্থী উৎস দে, মাহিন আহমেদ, জুলকাফাল আহমেদ শোয়েব, এম বি বি এস কোর্সের ৬৩তম ব্যাচের শিক্ষার্থী পুজন সাহা, অগাস্টো দীপ নিলয়, শেখ শামীম হাসান, এম বি বি এস কোর্সের ৬৪তম ব্যাচের শিক্ষার্থী সৌরেন চক্রবর্তী, আর্য দেব সরকার, মো. মোস্তাফা জামিল, এম বি বি এস কোর্সের ৬৫তম ব্যাচের শিক্ষার্থী আবদুল্লাহ মোহাম্মদ ওমর, বিডিএস ৩০তম ব্যাচের শিক্ষার্থী আল নিবরাজ বিন হোছাইন, বিডিএস ৩৩তম ব্যাচের শিক্ষার্থী মো. শাহাদাত হোসাইন এবং বিডিএস ৩৪তম ব্যাচের শিক্ষার্থী শ্রেয়স্কর সাহা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত