বেশ অনেকদিন ধরেই সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই ও তার স্বামী অভিষেক বচ্চনের সম্পর্কে চিড় ধরেছে বলে গুঞ্জন চাউর হয়েছে। তাদের দাম্পত্য জীবনে কেন বিচ্ছেদের সুর, সেটি বিশ্লেষণেও মরিয়া সামাজিক যোগাযোগমাধ্যম থেকে গণমাধ্যম।
তাদের দুজনের এই দূরত্বের পেছনে চলে এসেছে তৃতীয় ব্যক্তির নামও। তিনি হচ্ছেন নিমরত কৌর! এর মধ্যেই তাকে নিয়ে রীতিমতো ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নিমরতের কারণেই নাকি ঐশ্বরিয়া-অভিষেকের ঘর ভাঙছে।
ভারতীয় গণমাধ্যম বলছে, ২০২২ সালে ‘দশভি’ ছবির শুটিংয়ের সময়ই নাকি নিমরত-অভিষেক কাছাকাছি আসেন। জড়ান সম্পর্কে। এটিই এখন বলিপাড়ার হট কেক। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিমরতকে ট্রল করা হচ্ছে।
অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নিমরত কৌর। এ সময় ব্যক্তিগত জীবনে মানুষের অনধিকার চর্চা নিয়ে স্পষ্ট ভাষায় কথা বলেন তিনি। অভিনেত্রীর ভাষ্য, ‘আমি যা–ই করি, মানুষ নিজের ইচ্ছেমতো মন্তব্য করবেই।’
এমনকি অভিষেকের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়েও নিমরত বলেন, ‘এমন কোনো গুঞ্জনই নেই, যেগুলোর সঙ্গে আমার কোনো যোগ নেই। আমি মন দিয়ে শুধু নিজের কাজটাই করে যাচ্ছি।’
যদিও অনবরত ট্রোলিং নিয়ে কোনো কথা বলেননি নিমরত কৌর।
শোনা গেছে, ঐশ্বরিয়া এখন মেয়েকে নিয়ে মায়ের কাছেই থাকেন।
যদিও নিমরতের সঙ্গে অভিষেকের প্রেমের গুঞ্জন নিয়ে কোনো কথা বলেননি বচ্চন পরিবারের কেউ। প্রথমে অবশ্য চাউর হয়েছিল যে সংসারে বনিবনার অভাবেই দম্পতির মধ্যে দূরত্ব তৈরি হয়েছে।
বিয়ের চার মাসেই সুখবর সোনাক্ষীর!