নারায়ণগঞ্জের রূপগঞ্জে শেখ হাসিনা ও সাবেক এমপি গোলাম দস্তগীর গাজীর কতিপয় দোসরদের বিএনপিতে অনুপ্রবেশের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন তারাবো পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বুধবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার তারাবো পৌর সভার ঢাকা-সিলেট মহাসড়কের যাত্রামূড়া এলাকায় এ বিক্ষোভ মিছিল করেন তারা।
এ সময় প্রতিবাদী বক্তব্য রাখেন তারাবো পৌর বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল মতিন ভুঁইয়া, জাতীয়তাবাদী ওলামাদল নেতা হাজী পনির ভুঁইয়া, যুবদল নেতা মামুন ভুঁইয়া, পৌর ছাত্রদল নেতা শাকিল আহমেদসহ নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, স্বৈরাচার আওয়ামী লীগের ১৭ বছরে যারা হামলা ও নির্যাতনের শিকার হয়ে ডজন-ডজন মামলার শিকার হয়েছেন তারাই আজ বিএনপির কতিপয় বড় নেতাকে খুশি করতে না পেরে পদবঞ্চিত রয়েছেন। অথচ ৫ আগস্টের পূর্বে যারা ঢাকা-সিলেট মহাসড়কের বেরিকেট দিয়েছে, গাজীর সঙ্গে গণহত্যায় জড়িত ছিল, তারাই ৫ আগস্টের পর বিএনপির ওই নেতাদের ম্যানেজ করে অনুপ্রবেশ করেছে।
তারা আরো বলেন, এখন বিএনপির নাম ব্যবহার করে লুটপাট, চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদকের সঙ্গে জড়িয়ে একদিকে এলাকায় আতঙ্ক তৈরি করছেন, অন্যদিকে বিএনপির সুনাম ধ্বংস করছেন। তাই অবিলম্বে হাইব্রিড ও অনুপ্রবেশ ঠেকানো না হলে বৃহত্তর আন্দোলন করা হবে।
সেমিস্টার পদ্ধতি বাতিলে আমরণ অনশনে রাবি শিক্ষার্থীরা
পরীক্ষার ফল প্রকাশের দাবিতে রাবির সাংবাদিকতা বিভাগে তালা