কক্সবাজারের টেকনাফে অস্ত্র ও গুলি সহ ‘৩ রোহিঙ্গা ডাকাত’কে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (৩০ অক্টোবর) ভোরে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা খালে এই অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- উখিয়ার জামতলি ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের আবু আহমেদের ছেলে এনায়েতুল্লাহ (২৬), একই ক্যাম্পের আব্দুল জব্বারের ছেলে মোহাম্মদ আলম (২৩), টেকনাফের উনচিপ্রাং ২২ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ ইয়াছিন (২৯)।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবির টেকনাফস্থ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, নাফ নদীর লেদা খাল দিয়ে নৌকাযোগে ডাকাত দলের অবস্থান নিশ্চিত হয়ে এ অভিযান চালানো হয়। অভিযানে ১ টি দেশীয় তৈরী এলজি এবং ৪ রাউন্ড গুলি সহ ৩ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মামলা করে আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।
নির্বাচিত সরকারের মেয়াদ ৪ বছর হওয়া উচিত: হাসান আরিফ