ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ জামালের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে তার দুই দিনের রিমান্ড মন্জুর করেন।
গত ২৪ অক্টোবর তাকে আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপ-পরিদর্শক তন্ময় কুমার বিশ্বাস। আদালত রিমান্ডের বিষয়ে শুনানির জন্য ৩০ অক্টোবর দিন ধার্য করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ২৩ অক্টোবর রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বছর ২৮ অক্টোবর বিএনপি মহাসমাবেশ ডাকে ঢাকায়। পুলিশ বিএনপির মহাসমাবেশে হামলা চালায়। হামলায় যুবদল নেতা শামীম নিহত হন। এ বিষয়ে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর পল্টন থানায় এ মামলা হয়।
টেকনাফে অস্ত্র ও গুলি সহ ‘৩ রোহিঙ্গা ডাকাত’ আটক
রাস্তায় জনদুর্ভোগ না করে শিক্ষার্থীদের শিক্ষাঙ্গনে ফেরার অনুরোধ