অনেক দিন ধরে জল্পনা, আম্বানিদের কর্মচারী তথা প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা পাণ্ডে। এত দিন মুখে কুলুপ এঁটেছিলেন অনন্যা। কিন্তু অভিনেত্রীর জন্মদিনে প্রেমগাঁথা ফাঁস করে দিলেন ওয়াকার নিজেই।
জন্মদিন উপলক্ষে অনন্যার ছবি ভাগ করে নিয়ে ওয়াকার লিখেছেন, “শুভ জন্মদিন সুন্দরী! তুমি বড্ড স্পেশ্যাল! আই লাভ ইউ অ্যানি।” এই পোস্টই স্পষ্ট করে দিয়েছে, প্রেম যথেষ্টই ঘনীভূত হয়েছে।
প্রিয় বান্ধবী প্রেম করছেন। সেই উত্তেজনা নিজেও সমাজমাধ্যমে প্রকাশ করে ফেললেন শাহরুখ-কন্যা সুহানা খান। প্রকাশ্যে বান্ধবীর সঙ্গে ঠাট্টা করলেন সুহানা।
ওয়াকার এক বার ‘আই লাভ ইউ’ বলেছেন। আর সুহানা তার প্রিয় বান্ধবীকে দু’বার ‘আই লাভ ইউ’ লিখলেন। অনন্যার বেশ কিছু সোহাগী ছবি দিয়ে সুহানা লিখেছেন, “আমার প্রিয় বার্থডে গার্ল। আই লাভ ইউ! আই লাভ ইউ!” অনন্যাকে কে বেশি ভালোবাসেন, তা নিয়ে কি ওয়াকার ও সুহানার মধ্যে প্রতিযোগিতা শুরু হয়েছে? রসিকতা করে প্রশ্ন তুলেছেন নেটাগরিকেরা।
বিজেপি নেতার ছেলের প্রেমে মজেছেন সারা আলী!