পলাশবাড়ীতে রংধনুর শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ০৭:২৪ পিএম

গাইবান্ধার পলাশবাড়ীতে স্বেচ্চাসেবী সংগঠন 'রংধনু উন্নয়ন সংস্থা'র শিক্ষাবৃত্তি পরীক্ষা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১১.৩০ টা পর্যন্ত উপজেলার মনোহরপুর উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে অংশগ্রহণ করে বিভিন্ন স্কুল-মাদ্রাসার (৫ম-৮ম-১০ম) শ্রেণির ৬০০  জন ছাত্র-ছাত্রী। এতে প্রায় ৩০ জন কক্ষ পরিদর্শক ও ১০০ জনের বেশি স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। এবারে ৫৭ জন শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হবে। এছাড়াও সার্বক্ষণিক তদারকিতে ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র পরিচালক । 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত