রাজনৈতিক সভা সমাবেশে নিষেধাজ্ঞা জারির পর রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশের নিষেধাজ্ঞায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ স্থগিত করে জাতীয় পার্টি। সে কারণে আজ সকাল থেকেই বিজয়নগর জাতীয় পার্টির অফিসের সামনে কোনো নেতাকর্মীর দেখা মেলেনি। পার্টি অফিসের সামনে রয়েছে শুধু পুলিশের কড়া নিরাপত্তা ও উৎসুক মানুষের আনাগোনা।
শনিবার (২ নভেম্বের) ভোর থেকেই যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দলটির কেন্দ্রীয় কার্যালয় ও কাকরাইল এলাকায় পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
গতকাল জাতীয় পার্টি সমাবেশ ও বিক্ষোভের ডাক দেয়। আর সমাবেশ প্রতিহত করার ঘোষণা দেয় ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতা। এমন পরিস্থিতিতে কাকরাইলসহ আশপাশ এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ফলে জাতীয় পার্টির কার্যালয়ের আশপাশে কাউকে অবস্থান করতে দিচ্ছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
কর্মক্ষেত্রে ডাক্তারদের ওপর হামলায় বাংলাদেশ দ্বিতীয়, ভারত প্রথম
শরিকদের যেসব নেতাকে সহায়তা করতে চিঠি দিয়েছে বিএনপি