এ যেন পাড়ার ক্রিকেট। সন্ধ্যা নেমে যাওয়ায় আগেই দিনের খেলা শেষ হয়েছে। আর আলোকস্বল্পতার সুবিধা নিয়ে হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস এর সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ।
হংকংয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে আজ সংযুক্ত আরব আমিরাতকে ডি/এল পদ্ধতিতে ১৮ রানে হারিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস টুর্নামেন্টটি মূলত ৬ ওভারের ম্যাচ। প্রতি দলে ক্রিকেটার থাকেন ৬ জন।
বাংলাদেশের দেওয়া ১১২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চতুর্থ ওভারের খেলা শুরু হতেই আলোকস্বল্পতায় ম্যাচ শেষ হয়। তখন ৩.২ ওভারে ৩ উইকেটে ৪৩ রান আরব আমিরাতের।
৩ উইকেট হারিয়ে ফেলায় ডি/এল পদ্ধতিতে অনেক পিছিয়ে গিয়েছিল আরব আমিরাত।
তার আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৬ ওভারে ১ উইকেটে ১১১ রান তোলে বাংলাদেশ। ১১ বলে ৩১ রান করেন আল মামুন, ১৭ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন জিসান। অধিনায়ক সাউফউদ্দিন ৯ বলে অপরাজিত ছিলেন ৩৬ রানে।
আগামীকাল ফাইনালে উঠার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে বাংলাদেশ। অন্য সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি পাকিস্তান।
প্রধান উপদেষ্টাকে যা বলে এলেন সাফ চ্যাম্পিয়নরা
আর কখনো যেন ফুটবলারদের বেতন বকেয়া না হয়: ক্রীড়া উপদেষ্টা
এ বছর আর জাতীয় দলে দেখা যাবে না নেইমারকে