গানারদের নিরস্ত্র করল নিউক্যাসেল

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৯:৫৭ পিএম

বোর্নমাউথের কাছে হেরেছিল ১৯ অক্টোবর। এরপর লিভারপুলের সঙ্গে ড্র। আজ নিউক্যাসলের মাঠে গিয়েও ভাগ্য ফেরেনি আর্সেনালের। ইংলিশ প্রিমিয়ার লিগ ম্যাচে নিউক্যাসলের কাছে হেরে গেছে ১-০ গোল। 

১২ মিনিটে সুইডিশ ফরোয়ার্ড আলেকজান্ডার ইসাকের গোল বাকি সময়ে আর শোধ করতে পারেনি মিকেল আর্তেতার শিষ্যরা। পুরো ম্যাচে মাত্র একটি শট লক্ষ্যে রাখতে পারে আর্সেনাল।

গেল মৌসুমেও নিউক্যাসলের মাঠে গিয়ে হেরেছিল গানাররা। ২০২২ সালের মে মাসের পর এই প্রথম লিগে টানা দুটি অ্যাওয়ে ম্যাচ হারল আর্সেনাল।

এই হারে ১০ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তিনে নেমে গেল গতবারের রানার্সআপরা। তাদের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে লিভারপুল। আজ লিভারপুলের সঙ্গে ব্রাইটন এবং ওয়েস্ট হ্যামের সঙ্গে নটিংহ্যাম জিতলে পয়েন্ট টেবিলের পাঁচে নেমে যাবে আর্সেনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত