রাজধানীতে অবৈধ গাড়ি পার্কিং, লাইসেন্স বিহীন চালক, ফিটনেস বিহীন গাড়ী, অধিক গতিতে গাড়ি চালানো, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে পৃথক দুইটি স্থানে অভিযান পরিচালনা করে ১২০ মামলা ও চার লাখ নয় হাজার টাকা জরিমানা আদায় করেছে যৌথবাহিনী।
শনিবার (২ নভেম্বর) রাতে ক্ষিলখেত এলাকায় হাজী ক্যাম্প আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ এবং ক্ষিলখেত থানা পুলিশ সহযোগিতায় চেক পোস্ট বসিয়ে সর্বমোট ৯২টি মামলা ও নগদ ২ লাখ ২২ হাজার টাকা জরিমানা আদায় করে। এ সময় ৬টি গাড়ি জব্দ করা হয়। মাদকদ্রব্য বহনের জন্য একজনের বিরুদ্ধে ক্ষিলখেত থানায় মামলা দায়ের করেছে ক্ষিলখেত থানা পুলিশ।
অন্যদিকে লাইসেন্স বিহীন চালনা, ফিটনেস বিহীন গাড়ী, হেলমেট বিহীন মোটরসাইকেল চালানো এবং অবৈধ লাইসেন্সের বিরুদ্ধে দিয়াবাড়ি আর্মি ক্যাম্প, ট্র্যাফিক পুলিশ এবং তুরাগ থানা পুলিশ কর্তৃক গতকাল রাত সারে দশটায় বেরিবাধ বিরুলিয়া রোডে তিনটি চেক পোস্ট স্থাপন করে। ২ ঘণ্টা যাবত চলমান এ অভিযানে সর্বমোট ২৮ টি মামলা, ১ লাখ ৮৭ হাজার টাকা জরিমানা এবং সর্বমোট ৪টি গাড়ি জব্দ করা হয়।
দায়িত্বশীল একজন আর্মি কর্মকর্তা বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে কাজ করছে যৌথবাহিনী। যারা সড়কে চলাচল করছে তাদের বলতে চাই, তারা যেন আইনের ব্যত্যয় না ঘটায়। তাদের আইন মেনে চলার অনুরোধ জানাচ্ছি। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।
তিন মাস পর কবর থেকে তোলা হলো আন্দোলনে নিহত আমিরের লাশ