দ্রুত নির্বাচন চান বিএনপি নেতা আবেদ

আপডেট : ০৪ নভেম্বর ২০২৪, ০৮:৫৮ পিএম

বিএনপি ঘোষিত রাষ্ট্র সংস্কারের ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ করে দ্রুত সংসদ নির্বাচন চেয়েছেন দলের কেন্দ্রীয় সহপল্লী উন্নয়ন ও সমবায় সম্পাদক বজলুল করিম চৌধুরী আবেদ। তিনি বলেন, সরকারকে অবশ্যই দ্রুততম সময়ের মধ্যে নির্বাচন দিতে হবে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের এখনই নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে।

আজ সোমবার নোয়াখালীর বসুরহাট বাজারে লিফলেট বিতরণ করেন তিনি। আবেদ এই আসনের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা। পরে শহীদ মীর মুগ্ধ সত্তরের বক্তব্য রাখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নুর আলম সিকদার, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন। বসুরহাট পৌরসভা বিএনপির সভাপতি আবদুল মতিন লিটন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি মমিনুল হক ও শওকত হোসেন ছগীর।

বজলুল করিম চৌধুরী আবেদ বলেন, ছাত্র-জনতার আন্দোলনে বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী শহীদ হয়েছেন। গত ১৫ বছরেও গণতন্ত্রের জন্য বিএনপি নেতাকর্মীরা প্রাণ দিয়েছে। হামলা-মামলা ও নির্যাতিত হয়েছেন। ফ্যাসিস্ট হাসিনাকে বিদায় করতে বিএনপির অবদানই সবচেয়ে বেশি।

এর আগে রবিবার কবিরহাটের বিভিন্ন স্পটেও সাধারণ জনগণের মাঝে লিফলেট ও শনিবার কবিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ১৫০ কৃষক পরিবারের মাঝে বীজ ধান বিতরণ করেন।

এ সময় কবির হাট উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা চৌধুরী লিটন, পৌরসভা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান মঞ্জু, যুগ্ম আহ্বায়ক আরাফাত রহমান হাসান, কবিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব বেলায়েত হোসেন খোকনসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে শনিবার সন্ধ্যায় মুছাপুর ইউনিয়ন আয়োজিত দলের অফিস উদ্বোধন করেন বজলুল করিম চৌধুরী আবেদ। পরে সেখানে নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত