কুয়াকাটা সৈকতে উচ্ছেদ অভিযান

আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

পটুয়াখালীর কুয়াকাটা জিরো পয়েন্ট থেকে পৌরভবন পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া এই অভিযান চলবে দুইদিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলামের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি (এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট) ও কুয়াকাটা পৌরসভার প্রশাসক মো. কৌশিক আহমেদ।  এ সময় বাংলাদেশ সেনাবাহিনী কুয়াকাটা ইউনিট, মহিপুর থানা পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এর আগে গত সপ্তাহে উচ্ছেদের বিষয়ে মাইকিং করে পাউবো। তাদেরকে কুয়াকাটা বীচ ম্যানেজমেন্ট কমিটির দেওয়া নির্ধারিত জায়গায় স্থানান্তরের জন্য বারবার অনুরোধ করা হলে অনেকে সরিয়ে নেয়। তবে যেগুলো সরিয়ে নেয়নি ওইগুলো গুড়িয়ে দেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম বলেন, আমরা মোট পাঁচ শতাধিক অবৈধ দখলদারকে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্ধারিত স্থানে স্থানান্তরিত হওয়ার জন্য বলেছি। তবে নির্দিষ্ট সময় পার হলেও অনেকে স্থাপনা সরিয়ে নেয়নি তারপরে আমরা জেলা প্রশাসকের মাধ্যমে যথাযথ আইনগত প্রক্রিয়ায় নির্বাহী মাজিস্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ করছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত