বালুবাহী ট্রাকচাপায় ভ্যানচালক নিহত

আপডেট : ১৭ জুলাই ২০২৬, ০২:২০ পিএম

সিরাজগঞ্জের কাজিপুরে বালু বোঝাই ট্রাকচাপায় বাদশা সরকার নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে উপজেলার পাটগ্রাম সড়কে এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

নিহত বাদশা সরকার (৫০) একই উপজেলার শুভগাছা গ্রামের বাসিন্দা। আহতরা হলেন নিহত বাদশার স্ত্রী ও সন্তান।

প্রত্যক্ষদর্শীর বরাতে ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার সকালে মেঘাই থেকে ছেড়ে আশা রায়গঞ্জগামী বালু বোঝাই ট্রাকটি পাটগ্রাম রোডের আর আই এম ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতদিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি ব্যাটারিচালিত রিকশাভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ভ্যানচালক নিহত হন। পরে কাজিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহত বাদশাকে উদ্ধার করে। এ ঘটনায় আহতদের কাজীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

এবিষয়ে কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত