মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ ইতোমধ্যে শেষ হয়েছে। বিশ্ববাসীর সবার চোখ এখন মার্কিন নির্বাচনের ফলাফলের দিকে। কারণ বিশ্বে ক্ষমতাধর এই দেশটির নেতৃত্বে কে আসছেন তার উপর নির্ভর করে অনেক দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক গতিপ্রকৃতি। তাই গত একমাস ধরেই মার্কিন নির্বাচন নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ।
ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস নাকি রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসছেন তা হয়তো জানা যাবে আজই। ইতোমধ্যে ভোটগ্রহণ শেষে বিভিন্ন অঙ্গরাজ্যগুলোতে ফলাফল েঘাষণা করা হয়েছে। ফলাফলে ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস থেকে ইলেকটোরাল ভোটে এগিয়ে ট্রাম্প।
এখন পর্যন্ত যে ফলাফল তাতে অনেকেই মনে করছেন ডোনাল্ড ট্রাম্প মার্কিন মসনদে বসতে যাচ্ছেন। এই খবরে দেশে স্যোশাল মিডিয়া ব্যবহারকারীরা নানা মন্তব্য করছেন। বিশেষ করে ফেসবুকে নেটিজেনরা ট্রাম্প জিতে যাচ্ছেন এই সংক্রান্ত ফটোকার্ড করে শেয়ার করছেন। নিছক মজার ছলে আবার অনেকে বিশ্বরাজনীর নানা বিশ্লেষণ তুলে ধরে স্ট্যাটাস দিচ্ছেন। কেউবা ট্রাম্প জিতলে বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে সেটিও ফেসবুক পোস্টে উল্লেখ করছেন।
ফেসবুকে রাকিব হোসেন নামের একজন স্ট্যাটাস দিয়ে লিখেছেন, কমলা হ্যারিসের বনবাস। ট্রাম্পের বাজিমাত। যুক্তরাষ্ট্র ফের মহিলা নেতৃত্বকে বুড়ো আঙুল দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পকেই ভোট দিয়েছেন।
আবদুর রহিম নাকের আরেকজন নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ট্রাম্প বা কমলা হ্যারিস যেই জিতুক না কেন বিশ্বে চলমান যুদ্ধ যেন বন্ধ হয়। আমার মনে হয় ট্রাম্প জিতলে বিশ্ব রাজনীতিকে কিছুট পরিবর্তন আসবে। কারণ এর আগে ক্ষমতায় আসায় পর তিনি বিশ্বে যুদ্ধকে সেভাবে সমর্থন করেননি। তাই আশা করা যায় তিনি যুদ্ধ বন্ধ করবেন।
দুই সুইং স্টেটে জয়ী ট্রাম্প, প্রেসিডেন্টের মসনদ থেকে ২৩ ভোট দূরে
সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেল রিপাবলিকানরা
যুক্তরাষ্ট্রে নির্বাচনের ভোটগ্রহণ শেষ, এগিয়ে ট্রাম্প