আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রধান স্পনসর হয়েছে ডাচ বাংলা ব্যাংক। সাথে পাওয়ার্ড বাই ও কো-স্পন্সর হিসেবে থাকছে ডাচ্-বাংলা ব্যাংকেরই দুটি গ্রাহকপ্রিয় সেবা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস রকেট ও ই-ওয়ালেট নেক্সাসপে অ্যাপ। আজ বুধবার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক লোগো উন্মোচন হয়েছে।
ইতোপূর্বের আসরগুলোতে সম্প্রচার স্বত্বের টাকার অংক গোপন রাখত বিপিএল কমিটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। বোর্ডের নেতৃত্বে বদল আসলেও টাকার অংক গোপনই রয়ে গেছে। অথচ, বিশ্বের সবচেয়ে জমকালো ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের সম্প্রচার স্বত্ব থেকে পাওয়া টাকার অংক নিয়মিতই প্রকাশ করা হয়।
আজকের সংবাদ সম্মেলনে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব আবুল কাশেম মোঃ শিরিনকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘এটা বিজনেস সিক্রেট। তবে যথাসময়ে প্রকাশ করা হবে।’
অনুষ্ঠানে উপস্থিত বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম বলেন, ‘খেলা দেখতে যারা আসবেন তারা যেন একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি যেতে পারেন। মাঠে ঢুকা থেকে শুরু করে নিরাপদের বাড়ি যাওয়ার আগ পর্যন্ত একটা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে পারে সেই চিন্তা করছি। পুরো পরিবার নিয়ে যেন আসতে পারে সেই ব্যবস্থা থাকবে।’
উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে এবারের বিপিএল। চলবে ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি পর্যন্ত। মোট ৭টি দল অংশ নেবে এই আসরে। ম্যাচগুলো হবে আগের মতোই ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে।
আর্জেন্টিনার মেসি কোন দেশে ভোট দেন?
রোনালদোর ৯০৮ নম্বর গোল, আল নাসরের মধুর প্রতিশোধ