তাইজুল-এবাদতের উপস্থিতিতে সিলেটে শুরু বোলার হান্ট

আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ পিএম

বাংলাদেশ ক্রিকেটে পেসার হান্টের মাধ্যমে উঠে এসেছেন বেশ কয়েকজন পেসার। রুবেল হোসেন, শফিউল ইসলাম ও এবাদত হোসেনদের মতো ক্রিকেটাররা এই কার্যক্রম থেকে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। স্পিনার হান্ট থেকে জাতীয় দলে থিতু হয়েছেন রিশাদ হোসেন। তবে বিভিন্ন কারণে কয়েক বছর বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে এই কার্যক্রম।

আজ সিলেটে নতুন প্রতিভা খোঁজার এই কার্যক্রমের উদ্বোধন হয়। সেখানে সম্ভাবনাময় বোলারদের খুঁজে নিতে কাজ করেছেন বিসিবির কোচরা। সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় দলের পেসার এবাদত হোসেন ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও। বোলার হান্টের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করার উদ্যোগকে স্বাগত জানিয়েছেন তাইজুল। তার মতে, শহরের বাইরের অনেক প্রতিভাই পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবে আড়ালেই থেকে যায়।

এনিয়ে তাইজুল বলেন, 'এটা অবশ্যই প্রশংসনীয় উদ্যোগ। দেখবেন একটা বিষয় যে শহরের বাইরে যারা গ্রামে থাকে, তারা কিন্তু সব ভালো সুবিধা পায় না। যে কারণে কোথায় প্রতিভা লুকিয়ে আছে কেউ কিন্তু জানে না। এটা রবি এবং বিসিবির খুবই ভালো উদ্যোগ।'

বোলার হান্টের সঙ্গে এবাদতের ব্যক্তিগত স্মৃতি রয়েছে। ২০১৬ সালে রবি পেসার হান্টে অংশ নিয়ে সেরা বোলার হঞ তিনি। সেই স্মৃতি মনে করে আবারও একই কার্যক্রমে ফিরতে পেরে নিজের ভালো লাগার কথা বলেন এবাদত, '২০১৬ সালের রবি পেসার হান্টের মাধ্যমেই আমি এবাদত হোসেন হয়েছিলাম। সেখানে এক নম্বর বোলার হয়েছিলাম। আজকে এত বছর পরে আবার সেই দিনে ফিরে এসেছি, ভালো লাগছে।'

 

সর্বশেষ সর্বাধিক পঠিত