আনোয়ারায় মধ্যরাতে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের গোলাগুলি 

আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৬:০৭ পিএম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় গোলাগুলির ঘটনাও ঘটে বলে অভিযোগ করেছে স্থানীয়রা। তবে গুলি ছোঁড়ার প্রমাণ পায়নি বলে জানিয়েছে পুলিশ। 

বুধবার (৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর কমিউনিটি সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে বিএনপির এক গ্রুপের নেতৃত্বে ২০ থেকে ৩০ টি মোটরসাইকেল নিয়ে এলাকায় মহড়া দিয়ে ফাঁকা গুলি ছুড়ঁতে ছুঁড়তে স্থানীয় আবুল কালামের বাড়িতে হামলা করে। এ সময় তাদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে বহিরাগতদের সাথে এলাকাবাসীর সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয়দের প্রতিরোধের মুখে ৬টি মোটরসাইকেল ফেলে পালিয়ে যায় তারা। 

বিষয়টি নিশ্চিত করে কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো পক্ষ অভিযোগ করেনি। সংঘর্ষে কয়েকটি মোটরসাইকেল পুড়ানো হয়েছে তবে গুলি ছোঁড়ার কোনো প্রমাণ পায়নি পুলিশ। বিএনপির দুই পক্ষের মাঝে আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়েছে বলে জানান তিনি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত