বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আওতাধীন লোহাগড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন কলেজ শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন ছাত্রদল নেতারা।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দল শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।
সভায় ছাত্রদল কেন্দ্রীয় সংসদের প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন সহসভাপতি ইজাজুল কবির রুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বায়েজিদ হুসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হোসেন রবি, সদস্য সচিব কামরুদ্দিন সবুজ।
২০ বিলিয়নের ঘরে রিজার্ভ