আড়িয়াল খাঁ নদে ভাসছিল অজ্ঞাত ব্যক্তির মরদেহ

আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:০৩ পিএম

মাদারীপুরের শিবচরের আড়িয়াল খাঁ নদ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৮ নভেম্বর) সকালে উপজেলার বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের কলাতলা এলাকার আড়িয়াল খাঁ নদের বেড়িবাঁধ সংলগ্ন নদের পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, সকালে বেড়িবাঁধের পাশে নদের পাড়ে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ধারনা করছে কয়েকদিন আগে থেকেই মরদেহটি পানিতে ছিল।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতার হোসেন বলেন, খবর পেয়ে সকালেই আমাদের পুলিশের টিম ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। বিস্তারিত পরে বলা যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত