স্মার্ট কার্ডে টিসিবির পণ্য মিলবে কখন, যা জানা গেল

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০১:৩৯ পিএম

আগামী বছরের জানুয়ারি প্রথম দিন থেকে স্মার্ট কার্ডে পণ্য দেওয়া হবে বলে জানিয়েছেন টিসিবি মুখমাত্র হুমায়ুন কবির। একই সঙ্গে আসন্ন রমজানে টিসিবি পণ্যের মধ্যে প্রতি বছরের ন্যায় খেজুর ও ছোলা দেওয়া হবে। জানুয়ারির মধ্যে এসব পণ্য গুদামে চলে আসবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (৯ নভেম্বর) সকালে তেজগাঁও সাতরাস্তায় ট্রেডিং করপোরেশন বাংলাদেশ ( টিসিবি) এর প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানান তিনি।

টিসিবির মুখপাত্র বলেন, বিগত সরকারের আমলে ফ্যামিলি কার্ডে যে ঝামেলা ছিল তার সমাধানে জেলা প্রশাসককে চিঠি লেখা হয়েছে। বর্তমানে ১ কোটি পরিবারকে দেওয়ার পরও সরকারের নির্দেশে ঢাকায় ৫০টি স্পটে আর চট্টগ্রামে ২০টি ট্রাকে পণ্য দেওয়া হচ্ছে। দরকার হলে এর পরিমাণ আরও বাড়বে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত