মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল আরোহীর 

আপডেট : ০৯ নভেম্বর ২০২৪, ০২:২৮ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জে সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে হামদান সোহাম (১৮) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুইজন আহত হন।

আজ শনিবার সকালে কমলগঞ্জ-মৌলভীবাজার সড়কের চৈত্রঘাট কালীমন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহাম মৌলভীবাজারের কাগাবলা এলাকার বদরুল ইসলামের ছেলে।

আহতরা হলেন- মৌলভীবাজার সরদের মুসলিমবাগ এলাকার নূরে আলমের ছেলে নাছির আহমেদ (১৭) ও বড়মণ্ডল সমপাশি এলাকার মঈন উদ্দিনের ছেলে মিনহাজ উদ্দিন (১৮)।

আহত নাছির আহমেদ বলেন, আজ সকালে দুটি মোটরসাইকেলে আমরা ছয় বন্ধু শমসেরনগর গলফ মাঠে ঘুরতে এসেছিলাম। ঘোরা শেষে ফেরার পথে মৌলভীবাজার সড়কের কালীমন্দির এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আমাদের মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগে। এতে আমার বন্ধু সোহাম গুরুত্বর আহত হয়। দ্রুত তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কমলগঞ্জ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত