দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নভেম্বরের প্রথম ১০ দিনে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৮ জনে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে আরো এক হাজার ১৩৭ জন। রবিবার (১০ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৩৫১ জন, ঢাকা উত্তর সিটিতে ২৫৭ এবং ঢাকা দক্ষিণ সিটিতে ১৭২ জন, বরিশাল বিভাগে ১০১ জন, চট্টগ্রাম বিভাগে ১৬২ জন, খুলনা বিভাগে ১৩৯ জন, রাজশাহী বিভাগে ৬৯ জন, ময়মনসিংহ বিভাগে ৪৮ জন, রংপুর বিভাগে ৩৩ জন এবং সিলেট বিভাগে ৫ জন ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত সবমিলিয়ে ৭২ হাজার ৩৯৩ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৬৩ দশমিক এক শতাংশ পুরুষ এবং ৩৬ দশমিক ৯ শতাংশ নারী। অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় পাঁচজনসহ চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মারা গেছেন ৩৫৫ জন।
অডিও বার্তা দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে শেখ হাসিনা: জামায়াত সেক্রেটারি
যে কারণে ওবায়দুল কাদেরের শ্যালককে আটকের পর ছেড়ে দিল পুলিশ